,

শিরোনাম

জমকালো আয়োজনে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজে আজ (২১ সেপ্টেম্বর) রবিবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় গোটা কলেজ চত্বর ছিল উৎসবমুখর এবং সুসজ্জিত।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে 

কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. মাফরুহা রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম.এম. মুজিবুর রহমান মুজিবের সুযোগ্য নেতৃত্বে কলেজ কর্তৃপক্ষের সার্বিক ব্যাবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীরা  উপস্থিত ছিলেন।

সভাপতি’র বক্তব্যে ডা. মাফরুহা রহমান নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেছেন, তোমরা যারা আজ এই কলেজে পা রেখেছ, তারা শুধু শিক্ষার্থী নও, তোমরা এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ। তোমাদের মেধা ও পরিশ্রম এই কলেজকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও অংশ নিতে এবং মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম.এম. মুজিবুর রহমান মুজিব তার বক্তব্যে কলেজের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, আমরা শুধু সিলেবাস শেষ করার মধ্যেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ রাখি না, বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশেও সমান গুরুত্ব দেই। তিনি নতুন শিক্ষার্থীদের কলেজের পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানান এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম.এম.মুজিবুর রহমান মুজিব ও কলেজ কর্তৃপক্ষের সার্বিক ব্যাপস্থাপনায় এ নবীন বরণ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ডাঃ মাফরুহা রহমান। 

অনুষ্ঠানটি যৌথ  সঞ্চালনায় ছিলেন, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো:মোজাফফর হোসেন ও

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ,কে,এম আরিফুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নীল রতন বিশ্বাস, সহকারী অধ্যাপক খান মারুফ সামদানি, সহকারী অধ্যাপক নিখিল কুমার কুন্ডুসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির 

দাতা প্রতিনিধি সদস্য

মো: কাজী শরিফুল ইসলাম(ওমর কাজী)

ঢাকা শিক্ষা বোর্ড প্রতিনিধি সদস্য 

হোসনেয়ারা ইসলাম,

অভিভাবক প্রতিনিধি সদস্য 

মোঃ রিপন খান,

অভিভাবক প্রতিনিধি সদস্য 

মোঃ শওকত হোসেন,

অভিভাবক প্রতিনিধি সদস্য 

মোঃ কামাল হোসেন

 ও

কলেজ গভনিং বডির সাবেক সদস্য মোনায়েম খান, অন্যান্য সদস্য বৃন্দ  সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী মন্ডলী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়