,

শিরোনাম

সাভারে সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার: সাভারে ধারালো অস্ত্রসহ মোঃ বিজয় নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনূর কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ৮টায় সাভার মডেল থানার এসআই মোঃ ইমরান হোসেন রোমিও-১ ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে বিপিএটিসি স্কুল গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। পুলিশের সঙ্গে ছিলেন সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত আসামি মোঃ বিজয় (১৯), পিতা মোঃ শামসুল, মাতা মোছাঃ রেশমা বেগম, আড়াজি চালুনিয়া,থানা-পীরগাছা, জেলা-রংপুর। তিনি চাঁন টাওয়ারের একটি বাড়িতে ভাড়াটিয়ার হিসেবে থাকতেন। পুলিশ তার হেফাজত থেকে ১০ ইঞ্চি লম্বা একটি স্টিলের সুইচ গিয়ার চাকু জব্দ করেছে।

পুলিশ জানায়,গ্রেফতার মোঃ বিজয় অবৈধ দেশীয় অস্ত্রশস্ত্র রাখায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়