এনায়েতপুর জামায়াতের সিরাত মাহফিল
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরে থানার স্থল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় তেঘুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মাহফিলে সভাপতিত্ব করেন মাওঃ স্থল ইউনিয়ন সভাপতি লিয়াকত আলী। সঞ্চালনা করেন সদর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ডা. ইদ্রিস আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য,সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম। তিনি বলেন;জামায়াত মানবতা,দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।
জামায়াতে ইসলামী সেই কল্যাণ রাস্ট্র কায়েম করতে চায়। রাস্ট্র নায়ক রাসুল (সা.) এর পরিচালিত রাস্ট্রই মানবতার কল্যাণ রাস্ট্র ব্যাবস্থা: জামায়াত সেই কল্যাণ রাস্ট্রই কায়েম করতে কাজ করে যাচ্ছে।
এসময় বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা আমীর ডাঃ মাওঃ সেলিম রেজা, বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উর-নবী সরকার, এনায়েতপুর থানা সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসাইন,বেলকুচি উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম প্রমুখ বক্তব্য রাখেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।