বান্দরবানে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতারের আনুষ্ঠানিক উদ্বোধন
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায়, বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার বিকেল ৩টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাবেদ রেজা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অতীতে বিভেদ ও অস্থিরতা তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলেও, এ ধরনের ক্রীড়া আয়োজন মানুষকে ঐক্যবদ্ধ করে এবং পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বাড়ায়। দীর্ঘদিন পর বান্দরবানে আবারো ফুটবল খেলা শুরু হওয়ায় সাধারণ মানুষ আনন্দিত।
আয়োজক কমিটি দক্ষতার সাথে টুর্নামেন্ট পরিচালনা করছে, যার ফলে দর্শকরা উপভোগ্য খেলা দেখতে পাচ্ছেন।
রুমা, থানচি, রোয়াংছড়ি, রেমাক্রী, তিন্দু, কুরুকপাতাসহ দুর্গম এলাকা থেকেও মানুষ খেলা উপভোগ করতে বান্দরবানে এসেছেন। ক্রীড়ার মাধ্যমে তরুণরা একত্রিত হচ্ছে এবং সমাজে ইতিবাচক প্রভাব পড়ছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং জেলা প্রশাসনের সহায়তায় বান্দরবানে এই টুর্নামেন্ট সম্ভব হয়েছে।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বান্দরবান জেলা দল ও ফেনী জেলা দল। নির্ধারিত সময়ের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কোনো গোল না হওয়ায় খেলা গোলশূন্য ড্র হয়। তবে লিগ পর্বের নিয়ম অনুযায়ী, ফেনী জেলা দল পূর্বের খেলায় বান্দরবান জেলা দলকে ১-০ গোলে হারিয়ে রেখেছিল। তাই গোল গড়ের ভিত্তিতে ফেনী জেলা দল দ্বিতীয় রাউন্ডে এক পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।