,

শিরোনাম

শ্রীবরদীতে বিএনপি নেতা মাহমুদুল হক রুবেলের গণসংযোগ

মোঃ শাকিল মিয়া, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর-১ আসনের অন্তর্গত শ্রীবরদী উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল এক গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫ ইং) বিকেলে তিনি শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া বাজার ও গড়জরিপা চৌরাস্তা বাজারে ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন এবং এর গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

মাহমুদুল হক রুবেল বলেন, “বিএনপির লক্ষ্য জনগণের আস্থা অর্জন। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”

গণসংযোগকালে তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সমস্যার খোঁজখবর নেন এবং তাদের মতামত শোনেন। তিনি আরও বলেন, “এদেশের প্রতিটি মানুষ শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন চায়। বিএনপি সেই প্রত্যাশা পূরণের জন্য মাঠে কাজ করছে।”

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাকে স্বাগত জানান। তারা এলাকাবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গণসংযোগকে কেন্দ্র করে চাউলিয়া ও গড়জরিপা চৌরাস্তা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিপুল সংখ্যক স্থানীয় জনগণ ও সমর্থকরা উপস্থিত হয়ে সাবেক এমপি মাহমুদুল হক রুবেলকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়