কালিয়াকৈরে শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি আকাশসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আকাশ ওরফে পিচ্ছি আকাশ(২৫) ও তার সহযোগীসহ সফিপুর বাজার সমিতির সাবেক সাধারন সম্পাদক মোতালেব হোসেন(৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত দুই সন্ত্রাসীকে বুধবার সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত মোতালেব হোসেনের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে। পিচ্ছি আকাশ হলেন সুনামগজ্ঞের মধ্যনগর উপজেলার মির্জাপুর(জয়পুর) গ্রামের মজিবুর রহমানের ছেলে. আরেক সহযোগী হলেন উপজেলার বিশ্বাসপাড়া এলাকার শুকুর আলীর ছেলে সামিউল ইসলাম সৌরভ(২১)।
পুলিশ সূত্র জানায় মঙ্গলবার রাতের সাড়ে নয়টার দিকে উপজেলার বাড়ইপাড়া বাজার এলাকা থেকে হত্যা,ডাকাতি, ও ছিনতাই মামলাসহ একাদিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি আকাশ ও তার সহযোগী সৌরভকে র্যাব ও পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
এসময় সাথে থাকা অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃত দুইজনকে গাজীপুর আদালতের মাধ্যমে বুধবার সকালে জেল হাজতে পাঠায় পুলিশ। অপরদিকে বুধবার সকালে দশটার দিকে উপজেলার সফিপুর বাজার থেকে সফিপুর বাজার সমিতির সাবেক সাধারন সম্পাদক মোতালেব হোসেনকে গ্রেফতার করেন পুলিশ। তার বিরুদ্ধে ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র হত্যার মামলা রয়েছে।
কালিয়াকৈর থানার পরিদর্শক(তদন্ত) জাফর আলী খান বলেন শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি আকাশ তার সহযোগীকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত বাজার সমিতির সাবেক সাধারন সম্পাদক মোতালেবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।