,

শিরোনাম

বারহাট্টায় অসহায়কে মাথা গোঁজার ঠাঁই করে দিলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক

স্টাফ রিপোর্টার: দেশনায়েক তারেক রহমানের নানান দিক নির্দেশনামূলক কাজ বাস্তায়ন করছে বারহাট্টা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তারই অংশ হিসেবে উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক উনার নিজ ইউনিয়ন ৬ নং সিংধায় একটি অসহায় পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন।উপজেলার সিংধা ইউনিয়নের অসহায় দিনমজুর রঞ্জন চন্দ্র দাস।

৫ সন্তানের মুখে খাবার তুলে দিতে রঞ্জন প্রায়ই দেশের বিভিন্ন জায়গায় দিনমজুরি করে।গত কয়েকদিন আগে তাদের থাকার কুঁড়েঘরটি ভেঙে পরে।অসহায় পরিবারটি বাধ্য হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেয়। বিষয়টি ৬ নং সিংধা ইউনিয়নের ইউপি মেম্বার রোকন জানতে পেরে অসহায় পরিবারটির জন্য বারহাট্টা উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিকের সাথে যোগাযোগ করেন।

তখন শফিক ২৫ হাজার টাকার টিন ও আর্থিক সহযোগিতা দিয়ে ঘরটি দ্রুত তৈরি করে পরিবারটিকে মাথা গোঁজার ঠাঁই করে দেন। সিংধা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি মেম্বার রোকন জানান আমি রঞ্জনের অসহায় পরিবারটির মাথা গোঁজার ঠাঁই করতে পেরেছি একজন্য ভালো লাগছে।তবে এক্ষেত্রে বারহাট্টা উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিক ভাই এগিয়ে না আসলে এটা সম্ভব হতে না। অসহায় রঞ্জনের স্ত্রী রাণী জানান ঝড় বৃষ্টিতে আমাদের ঘরটি ভেঙে পরে।তখন আমি আমার পরিবার নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলাম।

বিএনপির নেতা শফিক ভাই এগিয়ে আসায় আমি আবার পরিবার নিয়ে আমি আমার নতুন ঘরে উঠতে পেরেছি। উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক জানান যেহেতু আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন অসহায় দের পাশে দাঁড়ানোর জন্য।তার ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে আমি এ-ই পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।আমার নিজ ইউনিয়ন সিংধার অসহায়দের জন্য আমার এ-ই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়