সীতাকুণ্ডে জোয়ারের পানিতে যুবকের লাশ
এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুন্ড প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে জোয়ারের পানিতে সাগর উপকূলে এক যুবকের অর্ধগলিত লাশ ভেসে এসেছে। ১৫ সেপ্টেম্বর সোমবার সাড়১০টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর সমুদ্র পাড় থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়।এ যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এ বিষয়ে নৌ পুলিশ জানায়, দুপুরে১টার সময় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে অজ্ঞাতনামা ওই যুবকের অর্ধগলিত লাশ ভেসে আসে। পরে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাউছিয়া কমিটির সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।
সীতাকুন্ডে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর জানান,উদ্ধারকৃত লাশটি একজন যুবকের।বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে। লাশ টি অর্ধগলিত ছিল।
৮/৯ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারপরবর্তীতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।