সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১ আহত ২০
এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুন্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা মুখীএকটি যাত্রীবাহী বাস খাদে পড়ে মোহাম্মদ আলী (৩০)নামে একজন নিহত ও আরো অন্তত ২০ জন আহত হয়েছেন।নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। ১৫ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার গুল আহমেদ এলাকা সংলগ্ন ইলিয়াস পেট্টোল পাম্পের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
উপজেলার কুমিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আইরিন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৮০৪৮) নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বাসের চাপায় পড়ে একজন নিহত হন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহসান আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন I
এ ব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক জাকির হোসেন বলেন,ঢাকামুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।এতে ঘটনাস্থলে একজন নিহত এবং ২০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।