আলফাডাঙ্গায় দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন
আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আসুন নিজ আঙ্গিনা ভরে তুলি সজীবতায় বাসযোগ্য করে গড়ে তুলি ধরণী এই আহ্বানে সাড়া দিয়ে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক,সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনগণের অংশগ্রহণে আয়োজন করা হয় শোভাযাত্রা, আলোচনা সভা এবং সচেতনতামূলক কার্যক্রম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচির সূচনা হয়।
পরে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা বন বিভাগের কর্মকর্তা মো.লিটন শেখ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান লাভলু, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির গাছের ৫টি স্টল স্থাপন করা হয়েছে। মেলা আজ দিনব্যাপী চলবে এবং এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের পরিকল্পনার কথাও জানান তাঁরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।