উলিপুর পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্টিত
উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি: উলিপুর পৌরসভার আয়োজনে ” নগর উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে”ইউজিআইপি এর আওতাভুক্ত ফোকাস গ্রুপ ডিসকাশন মিটিং অনুষ্টিত হয়েছে।( ১৫ সেপ্টেম্বর )সোমবার সকাল ১১ টায় পৌরসভার হলরুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা।
অন্নান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পৌরসভার নির্বাাহী প্রকৌশলী ও ভারঃ সচিব মো. মাহবুবুর রহমান, প্রকল্পের প্রজেক্ট ইন্জিনিয়ার এ বি এম জহিরুল ইসলাম মাফি, নগর পরিকল্পনাবিদ মো. মন্জুরুল হাসান সাগর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. হায়দার আলী, অধ্যক্ষ হাফেজ মো. রুহুল আমিন ও সাবেক মহিলা কাউসিলর মোছাঃ কামরুন্নাহার কেয়া প্রমুখ।
উলিপুর পৌরসভার ৭,৮ ও ৯ নংওয়াডের মাষ্টার প্ল্যান প্রনয়ন প্রকল্পের ফোকাস গ্রুপ ডিসকাশনে পৌরসভার বিভিন্ন অংশিজন, সুধি, সাংবাদিরা, শিক্ষক ফোকাস ডিসকাশনে অংশগ্রহন করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।