,

শিরোনাম

শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকারঃ শিক্ষা বোর্ডের সচিব

স্টাফ রিপোর্টার: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে। সোমবার দুপুরে সাভার মডেল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থার নামে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। ভালো শিক্ষার্থী হতে হলে পড়াশোনায় মনোযোগ দেওয়া জরুরি।”

অনুষ্ঠানে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ এবং সাভার মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন।

নবীন বরণ অনুষ্ঠানে প্রায় এক হাজার শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়