,

শিরোনাম

কুষ্টিয়ায় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করল দুর্বৃত্তরা

সংবাদের আলো ডেস্ক: কুষ্টিয়ার মিরপুরে রাতের আঁধারে অস্থায়ী মন্দিরের প্রতিমা ভাঙলো দুর্বৃত্তরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেন, ‘মন্দিরে কার্ত্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে।’ ওই সময় আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এই সুযোগে কে বা কাহারা ঘটনা ঘটিয়েছে। টিনশেডে ঘেরা অস্থায়ী মন্দির। রাতে প্রতিনিয়ত মন্দির পাহাড়া দেওয়া হয়। লোডশেডিংয়ের সময় মন্দিরে গিয়ে দেখতে পাই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সামনে দুর্গাপূজা। প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। আজ সোমবার থেকে রংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাটি নিয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়