হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের (এডহক) কমিটির নবগঠিত সভাপতি মো: মাহবুবুর রহমান
সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত(এডহক) কমিটির সভাপতি হলেন আলহাজ্ব বজলুর রহমান (সিআইপি)সাহেবের সুযোগ্য সন্তান’মোঃ মাহবুবুর রহমান।
শনিবার (১৩ সেপ্টেম্বর)সকালে নবগঠিত সভাপতিকে ফুলের শুভেচ্ছা ও বিদ্যালয়ে প্রাঙ্গণে প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন,নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান।
সভায় সবাই উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।