বান্দরবানের লামায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্টিত
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের লামা উপজেলায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
লামা উপজেলা বাস টার্মিনাল থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব ও সাবেক মেয়র জাবেদ রেজা।
প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা বলেন:“বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল। এখানে কোনো চাঁদাবাজ, দখলবাজ, মাদক কারবারি কিংবা সন্ত্রাসীর জায়গা নেই। কেউ এ ধরনের অপরাধে জড়ালে দলীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরো বলেন, দলাদলি নয়, বিভেদ নয়। দল যাকে নমিনেশন দেবে তার পক্ষে আমরা কাজ করবো। যে ধানের শীষ নিয়ে আসবে, তার পক্ষেই থাকবো সেটা আমাদের অঙ্গিকার। বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আহ্বায়ক কমিটির সদস্য আবিদুর রহমান, চনুমং, লিটল বিশ্বাস, জেলা জাসাস সভাপতি অ্যাডভোকেট আলমগীর, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, সদস্য মো. সাইফুদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী কোম্পানি এছাড়াও জেলা উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।