,

শিরোনাম

ভূঞাপুরে নারী কেলেঙ্কারীর অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইমদাদুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসার ১ জন প্রতিষ্ঠাতা  পরিচালক ও ১ জন শিক্ষককে নারী কেলেঙ্কারির অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

পরিচালক হাফেজ হাফিজুর রহমান  বাহার ও সহকারী  শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ থাকায় মাদরাসা কর্তৃক পক্ষ তাদের ৯ সেপ্টেম্বর তারিখে মুফতি মঞ্জরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে।

একটি চক্র বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসা করার চেষ্টা করছে বলে জানা যায়।  মুফতি মুনজুরুল হাসান জানান, তাদের বিরুদ্ধে অভ্যন্তরীন বিষয়ে অভিযোগের কারণে তাদেরকে  বহিস্কার করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়