,

শিরোনাম

নওগাঁয় পূজা উদযাপন পরিষদের যৌথ বর্ধিত সভা

সুবীর দাস ,নওগাঁ: আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ ও সুন্দর ভাবে উদযাপন উপলক্ষে নওগাঁয় পূজা উদযাপন পরিষদের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের ব্রীজের মোড় শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ ঠাকুরবাড়ী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখা এর আয়োজন করে।

জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী।

নওগাঁ  জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার বলেন, এবারে সদর উপজেলার ৬৬ টি এবং পৌরসভায় ৫৯ টি মোট ১২৫টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। আর সবচেয়ে বড় এই উৎসব যেন সুষ্ঠ ও সুন্দর ভাবে সমাপ্ত করা যায় সেই জন্য আজকের এই যৌথ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে প্রসাদের আয়োজন করা হয়। আশা করছি খুব ভালোভাবে পূজা উদযাপন করা যাবে। 

যৌথসভায় মতামত তুলে ধরেন পূজা উদযাপন পরিষদের পৌর শাখার সভাপতি পিযুষ কান্তি সরকার, সাধারণ সম্পাদক পুলক সরকার, সদর উপজেলা শাখার সভাপতি মাধব চন্দ্র কর্মকারসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার প্রচার সম্পাদক অম্লান সাহা, সহ-প্রচার সম্পাদক স্বপন দাস, সমাজ কল্যান সম্পাদক বাদল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক প্রাণতোষ সাহা, কোষাধ্যক্ষ কেশব চন্দ্র রায় এবং রাধা গোবিন্দ জিউ মন্দির কমিটির দপ্তর সম্পাদক সুবল চন্দ্র মন্ডল। এছাড়া জেলার ১১ টি উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। 

ষৌথ বর্ধিত সভায় পূজা উদযাপন পরিষদের সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। এবং আসন্ন শারদীয় দুর্গোৎসব যেন ভালোভাবে পালন করা যায়, সেই জন্য একে অপরের দিক নির্দেশনা আদান প্রদান করেন। এবং পূজা মন্ডপে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। 

প্রধান অতিথি সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী পূজা উদযাপন উপলক্ষে সকল প্রকার সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করে নির্ভয়ে দুর্গোৎসব পালন করতে বলেন। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়