আলফাডাঙ্গা ইউএনও রাসেল ইকবালের শুভ জন্মদিনে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন
আলমগীর কবির,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল ইকবাল এর শুভ জন্মদিন। বিশেষ এ দিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী বৃদ্ধ।
আলফাডাঙ্গা উপজেলাতে তিনি যোগদানের পর থেকে জনসেবায় তাঁর নিষ্ঠা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং প্রশাসনিক দক্ষতা আলফাডাঙ্গা উপজেলাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় তাঁর নেতৃত্বে উপজেলায় এসেছে দৃশ্যমান পরিবর্তন।
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সাধারণ জনগণ তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বলেন, রাসেল ইকবাল মহোদয় একজন আদর্শ প্রশাসক। তাঁর মতো মানবিক ও কর্মনিষ্ঠ কর্মকর্তার নেতৃত্বে আমরা গর্বিত। শুভ দিনে তাঁর সুস্থ, দীর্ঘায়ু ও সফল জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।
গতকাল (১০সেপ্টেম্বর) বুধবার বিকালে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী খেলায় সভাপতিত্ব ও শুভ উদ্বোধন ঘোষণা মধ্য দিয়ে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল এর শুভ জন্মদিনটি পালনের লক্ষ্যে এক জমকালো আয়োজনের মাধ্যমে কেককাটার আয়োজন করেন ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজক কমিটি।
শুভ জন্মদিনে কেক কাটার সময়ে মুহু মুহু করতালির মধ্য দিয়ে শুভ শুভ শুভ দিন ইউএনও রাসেল ইকবাল এর জন্মদিন স্লোগানে স্লোগানে এক আনন্দঘণ পরিবেশে মুখরিত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান স্থল।
জন্মদিনের এ আনন্দ ঘণ পরিবেশে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এ.কে. এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা আরিফুজ্জামান ( মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম,এলজিইডি প্রকৌশলী মো: রাহাত ইসলাম, উপজেলা কৃষি অফিসার তুষার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিউর রহমান, মৎস্য কর্মকর্তা বসু,আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহ জালাল আলম ও একাডেমিক সুপারভাইজার আশরাফুল রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, জাতীয় নাগরিক পার্টি’র ফরিদপুর জেলার যুগ্ম সমন্বয়ক ডা: বায়েজিদ আহমেদ সাহেদ, উপজেলা সামাতে ইসলামের সেক্রেটারি এসএম হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদ, ফরিদপুর জেলা প্রচারদলের যুগ্ম আহ্বায়ক রমজান হাসান, আলফাডাঙ্গায় কর্মরত বিভিন্ন মিডিয়া কর্মী ও ক্রীড়া মোদী দর্শক শ্রোতা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।