,

শিরোনাম

নজরুল বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসি এর আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি

মো: শাহিদুল ইসলাম সবুজ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসি-এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) বেলা ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

এসময় প্রধান অতিথি নারিকেল গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘পূবালী ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান হলেও দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

বৃক্ষরোপণ কর্মসূচির প্রসংশা করে উপাচার্য বলেন, ‘পূবালী ব্যাংকের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আগে থেকে বিদ্যমান থাকলেও এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সেই সম্পর্ক আরো বেগবান হলো।’ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজু আহমেদ, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান, পূবালী ব্যাংক পিএলসি-এর ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোহাম্মদ আজহারুল ইসলাম, ত্রিশাল শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ আলী ও ডেপুটি জুনিয়র অফিসার দেবরাজ ব্যানার্জী সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, পূবালী ব্যাংক পিএলসি এই বৃক্ষরোপণ কর্মসূচির জন্য মোট ২০০ (দুইশত) টি বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদান করে।

এর মধ্যে ছিল আম, জাম, পেয়ারা, আমড়া, লেবু, জলপাই, জাম্বুরা, অর বরই, আমলকি, বরই, দেবদারু, কাঠগোলাপ, বকুল, স্বর্ণচাঁপা ফুল, বহেরা, নিম, অর্জুন, চেরি, মেহেদী, কামরাঙা, লিচুসহ বিভিন্ন প্রজাতির চারা। গাছের চারাগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোপন করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়