কালিয়াকৈরে সেচ্ছায় অবৈধ স্থাপনা সড়িয়ে নিতে বন বিভাগের মাইকিং
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার দিনবর চন্দ্রা রেঞ্জ আওতাধীন সরকারি বনের জমি দখল করে তৈরি অবৈধ স্থাপনা সেচ্ছায় সড়িয়ে নিতে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং প্রচারনা চালিয়েছে প্রশাসনিক ও বন বিভাগের কর্মকর্তারা। এসময় উপজেলার কালামপুর,বক্তারপুর,চান্দরা,সুরিচালা,বলুয়া, পূর্বচান্দরা সরকার বাড়ি বাজার, রেললাইন মাটিকাটা এলাকায় মাইকিং করা হয়।
সূত্র জানায় গেল কয়েক মাসে এসব এলাকায় বনের জমি দখল করে সরকারি গাছ কেটে সেইসব জমিতে প্রায় দের হাজারেও বেশি অবৈধ স্থাপনা তৈরি করেছে দখলদাররা।এদিকে দফায় দফায় মাইকিং করে ওইসব স্থাপনা সড়িয়ে নিতে বললেও কোন সারা দেয়নি অবৈধ স্থাপান কারিরা। পরিশেষে এসব স্থাপনা উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেয় প্রশাসন ও বন বিভাগ। নিয়ম অনুযায়ী উচ্ছেদ অভিযানের দুই দিন আগে মাইকিং করার নিয়ম।
তাই এ মাইকিং প্রচারনা চালায় বন বিভাগ। চন্দ্রা রেঁঞ্জ বন বিভাগের বিট কর্মর্কতা ইকবাল হোসেন জানান অনেকবার আমরা অবৈধ স্থাপনা সড়িয়ে নিতে বলেছি দখলদারদের। তারা স্থাপনা সড়িয়ে না নেয়ায় আগামি ১৪ ও ১৫ সেপ্টেম্বও উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেয়া হয়েছে। এ অভিযানে প্রায় সাড়ে চারশত স্থাপনা উচ্ছেদ করা হবে। অভিযানের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।