কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক ফকিরবাড়ি এলাকায় বুধবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র ও একটি পিকাআপ ভ্যান উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেন পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন বগুড়া সদর উপজেলার স্বরনপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে খোকন মিয়া(৩২), ময়মনসিংহ সদর উপজেলার গোপাল নগর গ্রামের সাইদুর রহমানের ছেলে সেলিম মিয়া(৪০), ও নীলফামারী জেলার ডোমার উপজেলার পন্ডিত পাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে রুবেল আহমেদ(২২)।
পুলিশ সূত্র জানায় বুধবার রাতের সাড়ে এগারোটার দিকে উপজেলার মৌচাক ফকিরবাড়ি এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ১০ থেকে ১২ জন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় টহলরত পুলিশের সন্দেহ হলে তাদেরকে দাড়াতে বললে। ডাকাতরা দৌরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।
পরে তাদের কাছে থেকে দেশিয় অস্ত্র ও পিকাআপ ভ্যান উদ্ধার করা হয়। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী পলাতক ডাকাতদের গ্রেফতারে চেষ্ঠা অব্যহত রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।