,

শিরোনাম

লুকোচুরি খেলতে গিয়ে সাপে কেটে প্রাণ গেল শিশুর

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে সাপে কেটে সিজ্জাতুল প্রামানিক (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার মথুরাপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিজ্জাতুল প্রামানিক মথুরাপুর উত্তরপাড়া গ্রামের মহাশিন প্রামানিকের ছেলে।

নানার বাড়ি একই গ্রামে নিজ বাড়ির অদূরে হওয়ায় ঘটনার সময় সেখানে খেলতে গিয়েছিল সিজ্জাতুল। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে নানার বাড়ি লুকোচুরি খেলছিল। খেলার এক পর্যায়ে পাটখড়ির মধ্যে লুকাতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। প্রথমে শিশুটি বিষয়টি বুঝতে না পারলেও প্রায় এক ঘণ্টা পর অসুস্থতা অনুভব করলে নানাকে জানায়।

শিশুর পায়ের দাগ দেখে পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে এটি সাপে কাটা। প্রথমে শিশুটিকে স্থানীয় ওঝার কাছে নেওয়া হয়। তবে ওঝার ঝাড়ফুঁকেও অবস্থার অবনতি হতে থাকলে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরে শিশুটির আত্মীয়স্বজনরা ঘটনাস্থল পরিদর্শন করে পাটখড়ির আড়ালে একটি গর্তে সাপটিকে খুঁজে পায়। এরপর উৎসুক জনতা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়