শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‎নওগাঁয় জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত 

নওগাঁ প্রতিনিধি- নওগাঁ জেলা জামায়াতের উদ্যোগে জাতীয় নির্বাচনী প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৮ সেপ্টেম্বর) দুপুর নওগাঁ শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমির ও নওগাঁ -৪ মান্দা আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী খ.ম আব্দুর রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডঃ আ স ম সায়েম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওঃ মাহফুজুর রহমানসহ নওগাঁ ৬ টি সংসদীয় আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এবং জেলা জামায়াতে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রত্যেক ভোট কেন্দ্রে শক্তিশালী নির্বাচনী কমিটি করার আহবান জানান বক্তারা। স্থানীয় নির্বাচনের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ইউপি সদস্যসহ সকল জনশক্তিদের একযোগে জাতীয় সংসদ নির্বাচনের জন্য কাজ  করার কথা জানান বক্তারা। মানুষ এখন পরিবর্তন চাচ্ছে। আগামী দিনে মানুষের পরিবর্তনের স্বপ্নকে বাস্তবে রুপ দিয়ে মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে  কাজ করে যেতে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়