সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুরে জমকালো আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনিরুল ইসলাম,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুরে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত “নাগরপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫”। স্থানীয় বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত ৮ দলের এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয় রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সরকারি কলেজ মাঠে।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নাগরপুর উপজেলার মামুদনগর সবুজ সংঘ ও মানিকগঞ্জ জেলার গড়পাড়া ফুটবল একাডেমি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মামুদনগর সবুজ সংঘ ১-০ গোলে জয় তুলে নেয়।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। প্রথম খেলাটির আনুষ্ঠানিক কিক-অফ করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

নাগরপুর প্রেসক্লাব ও বাজার বণিক সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক প্রজন্ম দলের সভাপতি মো. জুয়েল সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শিব শংকর সূত্রধর, যুগ্ম সহ-সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কোহিনূর, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন প্রমুখ।

উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে পার্শ্ববর্তী জেলাসহ বিভিন্ন এলাকা থেকে হাজারও ফুটবলপ্রেমী দর্শকের ঢল নামে মাঠে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়