শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে জন প্রতিনিধিত্ব কার্যক্রমে অংশগ্রহণ ও স্থানীয় শাসন এবং কাঠামো সম্পর্কে ফেডারশন নেতৃবৃন্দের প্রশিক্ষণ হয়েছে। সোমবার সকালে ডিএসকে হাসপাতাল হলরুমে  কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ হয়।

দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র  আইনজীবী মানেশ চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ,দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, দুর্গাপুর ইউনিয়নের  ইউপি সদস্য হযরত আলী।

উক্ত প্রশিক্ষণে প্রধান আলোচক জন প্রতিনিধিত্ব কার্যক্রমে অংশগ্রহণ ও স্থানীয় শাসন এবং কাঠামো সম্পর্কে উপস্থিত সকলের মাঝে উক্ত বিষয়ের উপর আলোচনা করেন।

উপস্থিতি সকলে  কারিতাসকে ধন্যবাদ জানান একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়