সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নুরাল পাগলার মাজারে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ১১

সংবাদের আলো ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওর‌ফে নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলার মামলায় নতুন করে আরও চার জন‌সহ মোট ১১ জনকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রা‌কিবুল ইসলাম।

নতুন করে গ্রেপ্তাররা হলেন- সাইফুল ইসলাম শুভ, সাগর ফকির, ফেরদৌস সরদার ও বিল্লু। 

এর আগে রোববার মো. শাহিন সরদার, আবজাল সরদার, হিরু মৃধা, মাসুদ মৃধা, এনামুল হক জনি, জীবন কাজি ও অপু কাজিকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মো. রা‌কিবুল ইসলাম জানান, শুক্রবার জুম্মার পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদী জনতা। বিক্ষোভ থেকে হামলা চালানো হয় নুরাল পাগলের দরবার শরিফে। পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলের ভক্তরা। সংঘর্ষে একজন নিহত ও শতাধিক মানুষ আহত হন। পরে নুরাল পাগলের দরবার শরিফে ঢুকে আগুন ধরিয়ে দেয় তৌহিদী জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। সেই মামলায় মোট ১১ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

পু‌লি‌শের ওপর হামলার ঘটনায় গত শুক্রবার দিনগত রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সে‌লিম মোল্লা বা‌দি হ‌য়ে মামলা‌টি দায়ের ক‌রেন। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়