বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বাকীবিল্লাহ গ্রেপ্তার
সঞ্জিক চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বাকীবিল্লাহ কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর ) ভোররাতে দিকে বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌর শহরের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাকীবিল্লাহ পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেম এর ছেলে।
তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি বছরের মে মাসে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের ব্যক্তিগত অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মে ঘটনায় গত ১২মে ময়ছের আলী নামের এক বিএনপি নেতা বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন।
এ মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগের ১৮ জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে অভিযুক্ত করা হয়।
ওসি শফিকুল ইসলাম বলেন, অষ্টমনিষা ইউনিয়নের সেই বিস্ফোরক ও নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা বাকীবিল্লাহ কে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।