শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কিশোরগঞ্জে চিকিৎসায় দুর্দশা ও সংস্কারের ৯ দফা দাবীতে অবস্থান কর্মসূচী

রকি হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মানুষের প্রাণের দাবী সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসায় দুর্দশা ও অব্যবস্থাপনার জরুরী সংস্কারের ৯ দফা দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে ছাত্র জনতা। রবিবার ৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচী পালন করা হয়।

অবস্থান কর্মসূচীতে হাসপাতালের সকল অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা এবং ডা: হেলিশের অপসারণ ও আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবী জানান তারা। তারা আরো বলেন, এখানে চিকিৎসা নিতে যে সকল রোগীরা আসেন তাদেরকে অন্যান্য বেসরকারী হাসপাতালে ডায়াগণস্টিক সেন্টারে পাঠানো হয়।

হাসপাতালের অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি ও সংস্কারসহ ৯ দফা দাবী জানান তারা। কর্মসূচীতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স, রাতুল নাহিদ ভূঁইয়া, মানস সরকার উৎস প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়