বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বান্দরবানে ধর্মীয় ভক্তি ও নানা আয়োজনে বৌদ্ধ সম্প্রদায়ের মহাসমারোহে মধু পূর্ণিমা উদযাপন

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা কর্মসূচির মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের অনুসারীরা আনন্দঘন পরিবেশে পালন করেছে শুভ মধু পূর্ণিমা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে রাজরু বৌদ্ধ বিহার, উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারসহ জেলার বিভিন্ন বিহারে অনুষ্ঠিত হয় বুদ্ধ পূজা, ভান্তেদের জন্য উৎকৃষ্ট খাদ্য দান, এবং সমবেত প্রার্থনা।

এসময় বিহারাধ্যক্ষরা মধু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরেন। দায়ক-দায়িকারা উপস্থিত হয়ে ভান্তেদের মধু, ফলমূল ও পানীয় অর্পণ করেন। পাশাপাশি মোমবাতি প্রজ্জ্বলন ও ধর্মীয় প্রার্থনায় সক্রিয়ভাবে অংশ নেন বৌদ্ধ ভক্তরা।

বিকেলে অনুষ্ঠিত ধর্মীয় আচার-অনুষ্ঠানে ভান্তেদের ধর্মদেশনা শ্রবণ, মোমবাতি প্রজ্জ্বলন এবং পরিবারের সদস্য, গুরুজন ও দেশ-জাতির কল্যাণ কামনায় হাজার প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, বহু বছর আগে এক বুনোহাতি k মধু গৌতম বুদ্ধের নিকট দান করেছিল। সেই ঘটনার স্মৃতিতেই প্রতিবছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধরা ধর্মীয় নানা আয়োজনে দিনটিকে মধু পূর্ণিমা হিসেবে পালন করে আসছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়