বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভেলং ব্যক্তির বাড়ির গাছে উঠে পড়ল ১০ ফুট দৈর্ঘ্যের অজগর, উৎসুক জনতার ভিড়

রতন রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারের পাশে এক অপ্রত্যাশা দৃশ্য দেখে হতবাক স্থানীয়রা। ভেলং নামে এক ব্যক্তির বাড়ির খোকসার গাছের ডালে শুয়ে আছে একটি বিশালাকার অজগর সাপ। শুক্রবার সকাল ৭টার দিকে এক শিশু সর্বপ্রথম সাপটিকে গাছের গোড়ায় দেখতে পায়।

শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সাপটি ভয়ে গাছের ১২ থেকে ১৫ ফুট ওপরের একটি ডালে উঠে যায়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অজগর সাপের গাছে ওঠার অস্বাভাবিক এ দৃশ্য দেখতে শত শত উৎসুক জনতা, নারী ও শিশুদের ভিড় জমে যায় ওই বাড়ির সামনে।

স্থানীয়দের ধারণা, পার্শ্ববর্তী ধরলা নদীর বন্যার পানির সঙ্গে সাপটি এলাকায় প্রবেশ করেছিল, যদিও এ অঞ্চলে কোনো বনজঙ্গল নেই। গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং সাপটি উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে একটি বস্তায় ভরে তাদের অফিসে নিয়ে যাওয়া হয়। বন বিভাগ জানায়, সাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

গ্রীন ভয়েস ও বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অজগর সাপটির দৈর্ঘ্য ১০ ফুট এবং এর বয়স আনুমানিক ১০ বছর।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়