শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচার চালানো হয়েছে : বান্দরবান এনসিপি

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: প্রিয় বান্দরবানবাসী, সম্প্রতি “এনসিপি– জনগণের দল” হিসেবে আমাদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও নিরন্তর সমর্থনের জন্য আমরা গভীর ভাবে কৃতজ্ঞ।

তবে অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, কিছু কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এনসিপি’র বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি, মত প্রকাশের স্বাধীনতা একটি সাংবিধানিক অধিকার হলেও, সেই অধিকার কখনোই মিথ্যা তথ্য ছড়িয়ে ব্যক্তি বা সংগঠনের সম্মানহানি করার হাতিয়ার হতে পারে না।

সম্প্রতি দেখা গেছে, কোনো ব্যক্তি উপস্থিত না থাকলেও, তার নাম ব্যবহার করে উদ্দেশ্যমূলক ভাবে দোষারোপ করা হচ্ছে—যা একটি নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।

এছাড়া, কিছুদিন পূর্বে এলাকাবাসী যখন স্থানীয় কোনো কাজের অনিয়ম সম্পর্কে জানতে চেয়েছিল, তখন তাদের পিছন থেকে ভিডিও করে এনসিপির নামে বিকৃতভাবে উপস্থাপন করে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচার চালানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এনসিপি স্পষ্টভাবে জানাতে চায়, ভবিষ্যতে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের অপপ্রচার বা গুজব রটনায় জড়িত থাকে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো।

আমরা গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করি এবং জনগণের অধিকার, মর্যাদা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় অটল প্রতিজ্ঞাবদ্ধ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়