উলিপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান
উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও সুধীজন।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহাদাত হোসেন এবং ইসলামী আন্দোলন উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক।
তাঁরা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা) মানবজাতির মুক্তির দূত। তাঁর জীবনাদর্শ, শিক্ষণীয় বিষয় ও দিকনির্দেশনা অনুসরণ করলে সমাজ থেকে অন্যায়-অবিচার, হিংসা-বিদ্বেষ দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে।আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।