সরিষাবাড়ীতে নৌকা ডুবির ঘটনায় মা নিহত মেয়ে নিখোঁজ
মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে মোর্শেদা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মেয়ে শোভা আক্তার (৬) নিখোঁজ রয়েছে। শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার ধারাবর্ষা খেয়া ঘাটে এ ঘটনায় ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কামরাবাদ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন।
মৃত মোর্শেদা বেগম ও নিখোঁজ শোভা আক্তার উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের আনসার আলীর স্ত্রী ও মেয়ে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, উপজেলার সৈয়দপুর ও ধারাবর্ষা এলাকায় দুইদিন ব্যাপী নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। নৌকা বাইচ খেলা দেখে মোর্শেদা বেগম ও তার মেয়ে বাড়ী ফেরার জন্য খেয়া ঘাটে আসেন। খেয়া ঘাটের মাঝি না থাকায় নৌকার যাত্রীরাই নৌকা পারাপার করতে ছিলো। এসময় নদীর মাঝপথে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়।
তখন স্থানীয়দের সহায়তায় নৌকার যাত্রীরা পাড়ে উড়তে সক্ষম হলেও এক নারী নদীতে ডুবে মারা যায়। সেই সঙ্গে নদীতে পড়ে ঐ নারীর মেয়ে নিখোঁজ হন। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এক নারী নিহত ও তার মেয়ে নিখোঁজ রয়েছে। অজ্ঞাত আরো নিখোঁজ থাকতে পারে। সরিষাবাড়ীতে ডুবুরি দল না থাকায় শনিবার জেলা বা বিভাগীয় কার্যালয় থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালাবেন বলে জানান তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।