শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁ শহরের ছোট যমুনা নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পেতে শুরু করেছে

সুবীর দাস, নওগাঁ: নওগাঁ শহরের মধ্যে দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর পানি হটাৎ করে বৃদ্ধি পেতে শুরু করেছে।বৃহস্পতিবার (১৪ আগষ্ট)  দুপুরে শহরের লিটন সেতুর পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। 

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় নদীর পানি প্রবাহের ধীরে ধীরে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে পানি বিপদ সীমার কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। 

পাওবো  নওগাঁর উপসহকারী প্রকৌশলী বিপুল চন্দ্র শিকদার দেশবার্তাকে বলেন, দিনাজপুর ও বালুঘাটের বৃষ্টি বেশি হলে দ্রুত পরিবর্তন হতে পারে। তবে আজ বৃষ্টি না হওয়ায় পানি প্রবাহের এখনো নিয়ন্ত্রণে থাকলেও পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। আমরা সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এইদিকে, হঠাৎ পানি বৃদ্ধি থাকায় নদী পীরবর্তী নিম্নাঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে এরই মধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

নওগাঁ জেলা প্রশাসক ও জেলা মাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল দেশবার্তাকে  বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরী সহতার জন্য স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে।

 তিনি আরো বলেন, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং নদীর পাশে চলাচল না করার পরামর্শ দিয়েছেন তিনি। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়