শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালমনিরহাটে ভেসে এলো ভারতীয় শিশুর লাশ, পরিচয় শনাক্তের পর হস্তান্তর

লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী গ্রামের একটি খাল থেকে ৮ বছর বয়সী ভারতীয় এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। পরিচয় শনাক্তের পর বিকালে বুড়িমারী স্থলবন্দর দিয়ে লাশটি ভারতীয় কতৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গুড়িয়াটারী গ্রামের ধরলাপাড়ের বাসীন্দা আশিকুর রহমান পরাগের বাড়ির পাশের খালে শিশুটির লাশটি ভাসছিল। ধারণা করা হচ্ছে, সেটি ধরলা নদীর পানিতে ভারত থেকে ভেসে এসেছে।

শঙ্খদীপ ঘোষ নামের প্রথম শ্রেণি পড়ুয়া শিশুটি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সুস্থিরহাট এলাকার বিশ্বদ্বীপ ঘোষ ওরফে বাবুয়ার ছেলে। গতকাল সকাল থেকে শিশুটি নিঁখোজ ছিল। এ বিষয়ে স্থানীয় থানায় শঙ্খদীপের বাবা জিডিও করেছিলেন। তাদের বাড়ির পাশে ধরলা নদী রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মনির হোসেন (৫৫) বলেন, সকালে ধরলা নদীতে মাছ ধরতে যাই, এক পর্যায়ে নদীতে শিশুটির লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানাই। পরে পুলিশ আসে। বুড়িমারী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসানুজ্জামান হাসান বলেন, নদীতে ‌শিশুর লাশ পাওয়া গেছে শুনে দেখতে যাই। পরে শুনতে পাই শিশুটি ভারতীয়। সেখানে (ভারতে) হারিয়ে গেছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নদীতে শিশুর লাশ পাওয়া গেছে জেনে থানা- পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ভারতের ময়নাগুড়ি থানা পুলিশ যোগাযোগ করেছে বুড়িমারী স্থলবন্দরের শূন্যরেখা দিয়ে শিশু শঙ্খদ্বীপের মরদেহ হস্তান্তর করা হয়

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়