টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না দুর্গাপুরের আব্দুল সাত্তারের
রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না নেত্রকোনার দুর্গাপুরের পৌরসভার খুজিউড়া এলাকার বাসিন্দা আব্দুল সাত্তার(৬৫)। তিনি পেশায় মাছ বিক্রেতা ছিলেন। প্রায় ১ বছর ধরেই নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় মানবতার জীবন পার করছেন।
এতদিন পাড়া প্রতিবেশীদের সাহায্য সহযোগিতায় চলে আসছে তার চিকিৎসা। তিনি এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসা না করাতে পারায় দিন দিন আব্দুল সাত্তারের ত্বক থেকে অতিরিক্ত পরিমাণে চামড়া ওঠছে ও খসখসে হয়ে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি হয়েছে। যার কারনে বর্তমানে তিনি অন্যের সাহায্যে ছাড়া হাঁটাচলা করতে পারেনা।
আব্দুল সাত্তারের স্ত্রী পারুল বেগম জানান, আমার তিন ছেলে ও তিন মেয়ে। তিন মেয়েকে বিয়ে দিয়েছি ছেলেরাও বিয়ে করে তাদের সংসার নিয়ে ব্যস্ত আমার স্বামীকে দেখার কেউ নেই। আমার দুটো ছাগল ছিল এটি বিক্রি করে স্বামীর চিকিৎসা করিয়েছিলাম। বর্তমানে আমার সামর্থ্য নেই স্বামীকে চিকিৎসা করানোর। স্বামীকে বাঁচাতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
এলাকাবাসীরা জানান,আমরা সাহায্য সহযোগিতা করে আসছি। সবার সংসার আছে আব্দুল সাত্তারের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, আমরা এলাকাবাসীদের পক্ষে কষ্টকর এতো টাকা জোগাড় করে চিকিৎসা করানো। আমাদের এলাকাবাসীদের দাবি সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে আব্দুল সাত্তারের শেষ জীবনটা হয়তো ভালো চিকিৎসা নিয়ে বেঁচে থাকতে পারতো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার বলেন, আব্দুল সাত্তার এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস রোগে আক্রান্ত। ময়মনসিংহ বা ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসা করালে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
আব্দুল সাত্তারের পরিবারের সাথে যোগাযোগের নাম্বার -01760170744



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।