বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ছুরিকাঘাতে চা বিক্রেতাকে হত্যা, পালিয়ে যাওয়ার সময় সীমান্তে হত্যাকারী আটক

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে পুলি নুজ দারিং(৪০) নামের এক চা বিক্রেতাকে হত্যা। হত্যার পর পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ হত্যাকারী আইয়ুব মারাক(৫০) কে গ্রেফতার করে।

মঙ্গলবার(৫ আগস্ট) বিকেলে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বলমাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে চা খেতে আইয়ুব মারাক দোকানে আসেন। তখন পুলি নুজ তার কাছে বকেয়া টাকা চান। এনিয়ে দুজনের মাঝে টাকা লেনদেন নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আইয়ুব মারাক বাড়িতে চলে যান। হঠাৎ তিনি বাড়ি থেকে চাকু নিয়ে আসে এবং পুলি নুজের বুকের বাম পাশে একটি আঘাত করে। তখন পুলি নুজের ডাক চিৎকারে বাড়ি থেকে ছুঁটে আসে তার ছেলে ইমন চিসিম। পরে স্থানীয়দের সহায়তায় তার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার বাবাকে ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মৃতদেহ থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। অভিযুক্ত ব্যক্তি আইয়ুব মারাক পুলিশ হেফাজতে রয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়