শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঐতিহাসিক জুলাই গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে  ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র’র বৃক্ষ রোপন কর্মসূচী

এস এম বাবুল আক্তার,ভেড়ামারা প্রতিনিধি: ঐতিহাসিক জুলাই গণঅভ্যূত্থান দিবস -২০২৫ উপলক্ষ্যে ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছে। ভেড়ামারার বাহিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসায় ৩৬টি ভেষজ এবং ফল গাছ রোপণ করে এ কর্মসূচীর কার্যক্রম উদ্বোধন করেন, ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র এর প্রধান প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার) মো: রবিউল আওয়াল।  জুলাই গণঅভ্যূত্থান এর শহীদ এর আত্মার মাগফেরাত কামনা করে এবং তাদের উদ্দেশ্যে সদকায়ে জারিয়া হিসেবে বৃক্ষ  রোপণ কর্মসূচী’র সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠান টি। এসময় প্ল্যান্ট ম্যানেজার রবিউল আওয়াল প্রোগ্রামে উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারীকে জুলাই গণঅভ্যূত্থান এর আদর্শ ধারণ করে দেশের জন্যে কাজ করতে উদ্বুদ্ধ করেন এবং অধিক গাছ লাগাতে উৎসাহিত করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়