বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

এনায়েতপুরে তিন শহীদদের স্মরণ সভা

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী  আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে শহীদ হাফেজ সিয়াম, কলেজ ছাত্র শিহাব ও তাঁত শ্রমিক ইয়াহিয়ার প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  সোমবার দুপুরে বীর শহীদ হাফেজ সিয়াম স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার হাফেজ সিয়াম অডিটরিয়ামে স্মরণ সভার সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভার:) মাওলানা আমিনুল ইসলাম।  উদ্বোধক ছিলেন বীর শহীদ হাফেজ সিয়ামের গর্বিত পিতা মোঃ আব্দুল কুদ্দুস আলী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন এনায়েতপুর থানা জামাতের আমির ডাক্তার সেলিম রেজা।  এ সময় এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার  সহকারি অধ্যাপক মাওলানা আশরাফ আলী, জামায়াত নেতা মাওলানা আব্দুল হক, মাও. আব্দুল মমিন ও শহীদ সিয়াম স্মৃতি ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মোল্লা আব্দুস সালাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা আত্মহুতি দিয়েছে, তাদের স্বীকৃতি স্বরুপ জুলাই সনদ দ্রুত ঘোষণা করতে হবে। এনায়েতপুরের শহীদ সিয়ামসহ তিন শহীদের স্মৃতি রক্ষায় গণপাঠাগার এবং স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। পরে তিন শহীদের পরিবারে স্মরণিকা প্রদান, খাবার বিতরণ ও দোয়া মোনাজাত করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়