শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আশুলিয়ায় লরি চাপায় নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু

মো: হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ায় চলন্ত লরির চাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। সকালে সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রবিবার রাত ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরো জানায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা সড়কের একটি বড় গর্তে পড়ে উল্টে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী লরি সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর নারী ও শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, আলতাব হোসেন (৫০), নুরজাহান বেগম (২৪) ও চার বছর বয়সী শিশু আব্দুল্লাহ। নিহত তিনজনই অটোরিকশার যাত্রী ছিলেন। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়