সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে আজ এক ব্যতিক্রমধর্মী মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে। পার্বত্য এলাকার অসহায়, গরিব ও দুস্থ জনগণের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এই প্রয়াসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে নানাবিধ সহায়তা প্রদান করা হয়।
এই কর্মসূচির আওতায়-গৃহহীন পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ, অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান, একটি দুর্গম পাড়ায় বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহে সাবমার্সেবল পাম্প প্রদান, গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ইয়ং স্টার ফুটবল একাডেমিকে খেলাধুলার সরঞ্জাম হস্তান্তর,
অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান প্রদান এবংস্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য চেয়ার, টেবিল, বেঞ্চ ও স্টীলের আলমারি সরবরাহ করা হয়।
সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখাই তাদের মূল লক্ষ্য। মানবিক সহায়তার এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করে।
এই কার্যক্রমে স্থানীয় জনগণ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেনাবাহিনীর এ মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।