বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় নদী ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্থ মানুষের পাশে ইউএনও

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতী নদীর করালগ্রাসে ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল ইকবাল। বুধবার (৩০ জুলাই) দূপুরে উপজেলার টগরবন্দ ইউনিয়নের শিকারপুর, টিটা-পানাইল এ তিন গ্রামের নদীভাঙ্গনে কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল।

উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ,কে, এম রায়হানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডে উপবিভাগীয় প্রকৌশলী সন্তোষ কর্মকার, উপজেলা প্রকৌশলী মোঃ রাহাত ইসলাম প্রমূখ।

এ সময় নদীভাঙ্গন রোধে উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জরুরি কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কে বিশেষ দৃষ্টি রাখতে অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল।এ সময় নদী ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়