শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাইবান্ধায় ছাত্রলীগ নেতা কাইয়ুম মণ্ডল গ্রেপ্তার

সংবাদের আলো ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকার বিরোধী তৎপরতা ও জামায়াত অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পীরজাদা আবু কাইয়ুম মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব বুলবুল ইসলাম।

পুলিশ জানায়, পীরজাদা আবু কাইয়ুম সরকার বিরোধী নানা কর্মকাণ্ড এবং জামায়াতে ইসলামীর একটি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম অভিযুক্ত। তার বিরুদ্ধে এর আগেও রাজনৈতিক সহিংসতা এবং উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়