শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জের তাড়াশে বাসের ধাক্কায় শিশু নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বাসের ধাক্কায় তাওহিদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই ) বিকাল ৩ টার দিকে হাটিকুমরুল- বোনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহিদ উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকুয়া দিঘী গ্রামের মোঃ রাসেল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী সু‌ত্রে জানা তাওহিদ নানীর বাড়ি থেকে নানীর সঙ্গে বাড়ি ফিরছিল। রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই শিশু তাওহীদকে নিহত হয়।

উপস্থিত লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে খালকুলা ওহি জেনারেল হাসপাতালে নেওয়ার হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়