শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভারতে পাচারকালে ৬৩ সিএফটি আকাশ মনি কাঠ উদ্ধার, আটক ৫

সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামুইরহাট সীমান্ত দিয়ে ভারতে পাজারকালে ৬৩ সিএফটি আকাশমনি গাছের কাঠ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গাড(বজিবি) পত্নীতলা-১৪ ব্যাটালিয়নের সদস্যরা।এসময় একটি ট্রাক্টরসহ ৫জনকে আটক করেছেন তারা।  আজ রবিবার(২৭জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবি। ২৬ জুলাই ভোর ৪টার সময় উপজেলার বস্তাবর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ২৬০ হতে প্রায় ১কি:মি: বাংলাদেদের অভ্যন্তরে শিমুলতলী ব্রীজের নিকহ হতে এসব কাঠ উদ্ধারসহ ৫ চোরাচালানিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,উপজেলার সেলিমপুর গ্রামের মৃত নুর উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম(৫৫),উদয়শ্রী গ্রামের রেজাউল করিমের ছেলে হামিদুর রহমান(২৫),চকহরিপুর গ্রামের শ্রী নৃপেন চন্দ্র বর্মণের ছেলে নরেন বর্মণ(৩২),বিরেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে লিটন চন্দ্র বর্মণ(৩৫) ও অমল চন্দ্র বর্মণ(২৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে পাচারের উদ্দ্যেশে চোরাচালান সিন্ডিকেটের এক সংঘবদ্ধ দল ২৬০ পিলারের প্রায় ১কি:মি: বাংলাদেশের অভ্যন্তরে শিমুলতলী ব্রীজের নিকট একটি ট্রাক্টরে আকাশমনি কাঠ বোঝাই করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ট্রাক্টরে বোঝাই করার সময় ৬৩ সিএফটি আকাশমনি কাঠ,৫টি মোবাইল ফোন উদ্ধারসহ ওই ৫জনকে আটক করা হয় ২৬ জুলাই দিবাগত ভোররাত ৪টার সময়।

আটটককৃত কাঠ ধামুইরহাট বনবিট কর্মকর্তাকে হস্তান্তর করা হয় এবং আটককৃত ৫ জন চোরাকারবারিকে ধামুইরহাট থানায় সোর্পদ করা হয়েছে। এ ঘটনায় বাদী হয়ে ধামুইরহাট থানায়  বনবিট কর্মকর্তা আনিছুর রহমান একটি মামলা করেছেন।   পত্নীতলা ব্যাটালিয়ন (১৪) বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়