শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ ১০ কেজি গাঁজা উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১৫ পিচ ইয়াবা উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতরবন্দ ডিগ্রি কলেজের সামন অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প জানায়, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধিনস্ত ২২ বীরের একটি টহল দল অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা ও ইয়াবা উদ্ধার করে। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আগামীতেও এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়