রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রধান উপদেষ্টা কয়েকদিনের মধ্যেই ভোটের তারিখ জানাবেন: মোস্তফা জামাল

সংবাদের আলো ডেস্ক: জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার বিকেলে (২৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪ টি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভোটের তারিখ ঘোষণার চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না বলেও এ সময় উল্লেখ করেন জাতীয় পার্টির এই নেতা।

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফও বললেন, অতিদ্রুত নির্বাচনের তারিখ দেয়ার অঙ্গীকার করেছেন প্রধান উপদেষ্টা।

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে কোনও মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে আহ্বান জানান তিনি।

গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা তথ্যের ঘাটতি ছিল, প্রধান উপদেষ্টা তা স্বীকার করেছেন বলে জানিয়েছেন খেলাফতে মজলিসের এ নেতা।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু বলেছেন, মনে হচ্ছে সরকারের ভেতরে আরেকটি সরকার অবস্থান করছে। যার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। যদি এর উন্নতি না হয় তাহলে কীভাবে নির্বাচনের তারিখ দিচ্ছেন সেই প্রশ্ন করেছি। উনি (প্রধান উপদেষ্টা চেষ্টা করছেন বলেছেন। কয়েকদিনের মধ্যেই তারিখ ঘোষণা করবেন।

এদিকে, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ জানালেন, জুলাই সনদ ঘোষণার ও নির্বাচনের তারিখ ঘোষণাসহ ৮ দফা প্রস্তাবনা দিয়েছে তার দল। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও ফ্যাসিবাদবিরোধী মনিটরিং সেল গঠনে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত রাখতে দাবি করেছে এনডিএম।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়