শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

যুগান্তরের প্রতিষ্ঠাতার ৫ ম মৃত্যু বার্ষীকিতে এনায়েতপুরে দোয়া ও বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিবেদক: যুগান্তরের প্রতিষ্ঠাতা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বাদ আছর এনায়েতপুর খামারগ্রামস্থ হযরত ইবনে আব্বাস (রা:) নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা চত্বরে স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন এনায়েতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তার হাসান।

সঞ্চালনা করেন যুগান্তর প্রতিনিধি রফিক মোল্লা। এ সময় এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার বাংলা প্রভাষক রুবেল আক্তার, খামার গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোস্তাক হোসেন, সাংবাদিক সোহেল রানা, হাফিজি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও. সোহেল আহম্মেদ, সিরাজগঞ্জ যমুনা শিল্প গোষ্ঠীর সহকারী পরিচালক ফয়সাল খন্দকার, এনায়েতপুর থানা কিশোর কন্ঠ পাঠক ফোরামের চেয়ারম্যান মাসুদ রানা, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ সরকার, স্বজন সমাবেশের সদস্য মুক্তার হোসেন প্রাং, শিক্ষক মাও. আবু জায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণে সততা ও সাহসিকতার সঙ্গে ঋণখেলাপি না হয়ে যে অবদান রেখেছেন নুরুল ইসলাম তা অনন্য উদাহরণ। তিনি কর্মসংস্থান সৃষ্টিতে যুগ-যুগান্তরে চিরঞ্জীব হয়ে থাকবেন মানুষের মনে।

মিডিয়া প্রতিষ্ঠার মাধ্যমে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার স্বাধীনতা দিয়ে বাংলাদেশের মিডিয়াকে তিনি বিশ্বমানে উন্নীত করেছিলেন। পরে মাদ্রাসা চত্বরে ফলজ গাছের চারা রোপন করেন উপস্থিত সকলে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়