আলফাডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযথ মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা মিনি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্য রঞ্জন রায়ের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা.শরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির,পরিবার পরিকল্পনা পরিদর্শক হেলাল উদ্দিন,পরিবার কল্যাণ সহকারী আইরিন খানম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা শান্তা খাতুন প্রমুখ।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার রাসেল ইকবাল বলেন, পরিকল্পিত জনসংখ্যাই আগামীদিনের উন্নত বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার। যাহা জনশক্তিতে পরিণত করতে পারে।
তাহলেই আজকের বাংলাদেশ হবে পরিকল্পিত আগামীর উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ। সবশেষে পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের দক্ষতাসহ কাজের মান মূল্যায়নের ভিত্তিতে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী – আইরিন খানম, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক – হেলাল উদ্দিন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা শান্তা খাতুনকে ক্রেস্ট ও সনদপত্র উপহার হিসেবে প্রদান করা হয়েছে ।
একই সাথে শ্রেষ্ঠ দুটি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। শ্রেষ্ঠ দুটি প্রতিষ্ঠান হল টগরবন্দ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও গোপালপুর ইউনিয়ন পরিষদ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।