বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন

সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষীকি উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নওগাঁ হাঁপানিয়া ইউনিয়ন শাখা। আজ রবিবার বিকেলে নওগাঁ সদর হাঁপানিয়া ইউনিয়ন পরিষদে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন নওগাঁ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি। আরোও বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপি যুগ্ন আহবায়ক আলহাজ্ব মামুনুর রহমান রিপন ও নওগাঁ থানা বিএনপি সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক মানিক খাঁন,৫নং ওয়াড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সহ বিএনপি,যুবদল,ছাত্রদল ও কৃষক দলের নেতৃবৃন্দ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়